বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরির বড় সুযোগ তৈরি হয়েছে। সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) ১৭ ক্যাটাগরির পদে মোট ১ হাজার ৭৮২ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা পদ থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মী নিয়োগ দেওয়া হবে। পদভেদে বেতন ১২ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার ১৪০ টাকা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের পাশাপাশি সরাসরি বা ডাকযোগেও আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৬।
কোন পদে কত নিয়োগ
প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী পরিচালক পদে তিনজন এবং প্রশাসক (হাসপাতাল) পদে একজন নিয়োগ দেওয়া হবে। সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপক পদে তিনজন, কর্মসূচি ব্যবস্থাপক (এমএফ) পদে তিনজন এবং মানবসম্পদ ও প্রশাসন বিভাগে কর্মসূচি ব্যবস্থাপক পদে একজন করে নেওয়া হবে।
এ ছাড়া জোনাল ম্যানেজার (ক্রেডিট) পদে ১০ জন, এরিয়া ম্যানেজার (ক্রেডিট) পদে ৬০ জন, অডিট কর্মকর্তা (ক্রেডিট) পদে ২০ জন এবং জোনাল হিসাব কর্মকর্তা (ক্রেডিট) পদে ২০ জন নিয়োগ দেওয়া হবে। প্রশিক্ষক (প্রশিক্ষণ) পদে ১০ জন এবং সিনিয়র অফিসার বা শাখা ব্যবস্থাপক (ক্রেডিট) পদে নেওয়া হবে আরও ১০ জন।
বড় নিয়োগ রয়েছে শাখা ব্যবস্থাপক অফিসার/সহকারী (ক্রেডিট) পদে। এ পদে ৩০০ জন কর্মী নেওয়া হবে। অ্যাসোসিয়েট অফিসার বা শাখা হিসাবরক্ষক (ক্রেডিট) পদে ১০০ জন এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার বা সিনিয়র মাঠ সংগঠক (ক্রেডিট) পদে সর্বোচ্চ ১ হাজার জন নিয়োগ দেওয়া হবে।
অন্যদিকে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ১০০ জন এবং সহকারী টেকনিক্যাল অফিসার (কৃষি) পদে ৫০ জন নিয়োগের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তিতে পদ অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়েছে। সহকারী পরিচালক পদে শিক্ষানবিশকালেই ন্যূনতম বেতন ১ লাখ ৩৬ হাজার ১১২ টাকা। নিয়মিত হওয়ার পর এ পদে বেতন দাঁড়াবে ১ লাখ ৭০ হাজার ১৪০ টাকা।
সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপক পদে শিক্ষানবিশকালে বেতন ১ লাখ ১৫ হাজার ৩৪৬ টাকা এবং নিয়মিত হওয়ার পর ১ লাখ ৪৪ হাজার ১৮৩ টাকা। কর্মসূচি ব্যবস্থাপক (এমএফ), মানবসম্পদ ও প্রশাসন পদে শিক্ষানবিশকালে বেতন ১ লাখ ৩ হাজার ৬৮৪ টাকা। নিয়মিত হওয়ার পর তা বেড়ে হবে ১ লাখ ২৯ হাজার ৬০৫ টাকা।
জোনাল ম্যানেজার (ক্রেডিট) পদে শিক্ষানবিশকালে ৭৯ হাজার ৬৮ টাকা এবং নিয়মিত হওয়ার পর ৯৮ হাজার ৮৩৫ টাকা দেওয়া হবে। এরিয়া ম্যানেজার পদে এ বেতন যথাক্রমে ৫৮ হাজার ৭০০ ও ৭৩ হাজার ৩৭৫ টাকা।
অন্যদিকে অডিট কর্মকর্তা পদে শিক্ষানবিশকালে ৫৩ হাজার ৯০০ টাকা এবং নিয়মিত হওয়ার পর ৬৭ হাজার ৩৭৫ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। জোনাল হিসাব কর্মকর্তা পদে এ বেতন ৫১ হাজার ৬৮৬ থেকে বেড়ে ৬৪ হাজার ৬০৮ টাকা হবে।
প্রশিক্ষক পদে শিক্ষানবিশকালে বেতন ৪৯ হাজার ৬৮৬ টাকা এবং নিয়মিত হওয়ার পর ৬২ হাজার ১০৮ টাকা। সিনিয়র অফিসার বা শাখা ব্যবস্থাপক পদে বেতন যথাক্রমে ৪৯ হাজার ৪০৪ ও ৬১ হাজার ৭৫৫ টাকা।
শাখা ব্যবস্থাপক অফিসার/সহকারী পদে ন্যূনতম চার মাসের প্রশিক্ষণকালে মাসিক ১৬ হাজার টাকা দেওয়া হবে। এরপর শিক্ষানবিশকালে ৪১ হাজার ৬৪৪ টাকা এবং নিয়মিত হওয়ার পর ৫২ হাজার ৫৫ টাকা বেতন পাবেন। অ্যাসোসিয়েট অফিসার বা শাখা হিসাবরক্ষক পদে শিক্ষানবিশকালে ৩৮ হাজার ৭১২ টাকা এবং নিয়মিত হওয়ার পর ৪৮ হাজার ৩৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট অফিসার বা সিনিয়র মাঠ সংগঠক পদে দুই মাসের প্রশিক্ষণকালে ১২ হাজার টাকা দেওয়া হবে। শিক্ষানবিশকালে বেতন ৩৬ হাজার ৮৫৪ টাকা এবং নিয়মিত হওয়ার পর ৪৬ হাজার ৬৮ টাকা পাবেন কর্মীরা। মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও সহকারী টেকনিক্যাল অফিসার (কৃষি) পদে মাসিক সর্বসাকুল্যে বেতন ২৯ হাজার ৮৯০ টাকা।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এসএসএসের https://www.sss-bangladesh.org/careers এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। পাশাপাশি সরাসরি অথবা ডাকযোগেও আবেদনপত্র পাঠানোর সুযোগ রয়েছে।
সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানা: উপনির্বাহী পরিচালক, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস), এসএসএস ভবন, ফাউন্ডেশন অফিস, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল।
আবেদন ফি ও শেষ সময়
আবেদন করতে ২০০ টাকা ফি জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৬।
নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত পদভেদে নির্ধারিত। তাই আবেদন করার আগে প্রতিষ্ঠানের মূল নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিস্তারিত এখানে