ঢাকাTuesday , 27 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদনের বাকি এক দিন


October 26, 2026 2:10 am
Link Copied!


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য আবেদন চলছে। ২৩ ক্যাটাগরিতে মোট ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামীকাল সোমবার (২৬ অক্টোবর) পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। পদ অনুযায়ী বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ২০ হাজার থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা পর্যন্ত।

শিক্ষক পদে নিয়োগ

বিশ্ববিদ্যালয়টিতে পরিসংখ্যান বিভাগে একজন সহযোগী অধ্যাপক নেওয়া হবে। এ পদের বেতন স্কেল ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা, গ্রেড-৪।

এ ছাড়া ইংরেজি বিভাগে দুজন, মার্কেটিং বিভাগে দুজন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে দুজন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা, গ্রেড-৬।

প্রভাষক পদে পরিসংখ্যান, রসায়ন, ফার্মেসি, ইংরেজি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে একজন করে নিয়োগ দেওয়া হবে। আইন বিভাগে নেওয়া হবে দুজন। এসব পদের বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা, গ্রেড-৯।

কর্মকর্তা পদে যেসব নিয়োগ

বিশ্ববিদ্যালয়টিতে একজন সহকারী রেজিস্ট্রার নেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা, গ্রেড-৭। এ ছাড়া একজন সেকশন অফিসার নিয়োগ দেওয়া হবে, যার বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা, গ্রেড-৯।

একজন প্রশাসনিক কর্মকর্তা নেওয়া হবে ১০ম গ্রেডে। এ পদের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। এ ছাড়া একজন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে ১১তম গ্রেডে, যার বেতন স্কেল ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা।

ছাত্রী হলের জন্য দুজন হল সুপার নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ২৪ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৭০০ টাকা, গ্রেড-১২।

অন্যান্য পদে নিয়োগ

বিশ্ববিদ্যালয়টিতে একজন ডাটা এন্ট্রি অপারেটর এবং একজন স্টোরকিপার নেওয়া হবে। উভয় পদের বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা, গ্রেড-১৩।

ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে তিনজনকে। এ পদের বেতন স্কেল ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা, গ্রেড-১৫। এ ছাড়া একজন ল্যাব সহকারী এবং একজন অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট নেওয়া হবে। এ দুটি পদের বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা, গ্রেড-১৬।

বাস হেলপার পদে তিনজন এবং বাবুর্চি পদে তিনজন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা, গ্রেড-১৮। এ ছাড়া অফিস সহায়ক পদে দুজন নেওয়া হবে। এ পদের বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা, গ্রেড-২০।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) প্রকাশিত নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা যোগ্যতা, শর্তাবলি ও প্রয়োজনীয় নির্দেশনা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের শেষ সময়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এসব পদে আবেদনের শেষ তারিখ ২৬ অক্টোবর ২০২৬। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৬ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html