ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে


November 1, 2026 7:10 pm
Link Copied!


আঞ্চলিক নিরাপত্তা হুমকি ও অভ্যন্তরীণ অর্থনৈতিক উদ্বেগের মধ্যে বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফে ভোটগ্রহণ চলছে। প্রথম দফায় সাবেক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ৫০ বছর বয়সী আন্দ্রে গিউরভের চেয়ে এগিয়ে ছিলেন ৬১ বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট ইলিয়ানা ইওতোভা। তবে জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট তিনি পাননি। প্রথম দফায় ভোটার উপস্থিতি ছিল রেকর্ড কম। নির্বাচন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যোগ্য ভোটারদের মাত্র ২৩ শতাংশ ভোট দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রবিবার রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হলে এক্সিট পোল প্রকাশ করা হবে। ফল আসার কথা সোমবার। গত এক মাসে বুলগেরিয়ার কৃষ্ণ সাগর উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে একাধিক ড্রোন হামলা হয়েছে। এসব হামলা আন্তর্জাতিক নিন্দা কুড়িয়েছে এবং রাশিয়ার ইউক্রেন যুদ্ধের ক্রমবর্ধমান বিস্তার নিয়ে উদ্বেগ তৈরি করেছে। প্রায় দুই ডজন নাবিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সামুদ্রিক নিরাপত্তা জোরদারে মিত্রদের সহায়তা চেয়েছে সরকার। বুধবার সি ড্রোনের আঘাতে একটি গ্রিক কনটেইনার জাহাজ ডুবে গেছে।

প্রধান দুই প্রার্থীই হামলার নিন্দা জানিয়েছেন। ইওতোভার সমর্থক প্রধানমন্ত্রী রুমেন রাদেভ বলেছেন, হামলার ফল রুশ ফেডারেশনের জন্য সুবিধাজনক। দুজনই ইউক্রেন যুদ্ধের কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।

ইওতোভা জিতলে তিনি হবেন বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট। রাদেভ পদত্যাগ করে সংসদীয় নির্বাচনে নেমে জয়ী হওয়ার পর জানুয়ারিতে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন। অনেক রাজনৈতিক বিশ্লেষক ওই জোটকে ক্রেমলিনঘেঁষা মনে করতেন।

চলতি বছর তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা গিউরভকে সমর্থন দিচ্ছে পশ্চিমপন্থী, সংস্কারপন্থী দলগুলো। তিনি দীর্ঘদিন ধরে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। প্রধানমন্ত্রী থাকাকালে তিনি কিয়েভের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তি সই করেন।

গিউরভ বলেছেন, তিনি চান বুলগেরিয়া এমন এক নির্ভরযোগ্য ন্যাটো মিত্র হোক, যা শক্তিশালী কূটনীতি ও দৃঢ় অবস্থানের মাধ্যমে নিজের স্বার্থ রক্ষা করতে পারে। সাবেক প্রধানমন্ত্রী বইকো বরিসভসহ ডানঘেঁষা বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব গিউরভকে সমর্থন জানিয়েছেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html