ঢাকাMonday , 2 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আবাসিকে থাকা মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, পরিচালক গ্রেফতার


November 2, 2026 1:00 am
Link Copied!


গাইবান্ধা সদর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দ্বীনের মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাছান আলীকে (৬৯) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

রবিবার (১ নভেম্বর) দুপুরে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাছান আলী গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর (পোড়াবাড়ীর মোড়) এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে।

এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রায় আট বছর আগে ওই কিশোরীকে মাদ্রাসার আবাসিক শাখায় ভর্তি করা হয়। পরবর্তী সময়ে তার বাবা-মা কাজের প্রয়োজনে ঢাকায় চলে যান। তারা প্রতি মাসে গাইবান্ধায় এসে মেয়ের সঙ্গে দেখা করতেন এবং মাদ্রাসার খরচ দিয়ে যেতেন।

অভিযোগে বলা হয়, প্রায় ছয় মাস আগে থেকে মাদ্রাসার পরিচালক ওই কিশোরীকে বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি কিশোরী তার বাবা-মাকে জানালে তারা পরিচালকের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় পরিচালক ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দেয়।

তবে অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬টার দিকে পরিচালক কিশোরীকে মাদ্রাসাসংলগ্ন নিজের বাড়িতে ডেকে নেয়। সেখানে তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে হত্যা ও লাশ গুম করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরপর পরিচালক কিশোরীর বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকায় থাকা বাবা-মাকে নির্যাতনের বিষয়টি জানায় ওই কিশোরী। শনিবার তারা মাদ্রাসায় গিয়ে মেয়ের কাছ থেকে বিস্তারিত শোনেন। পরদিন রবিবার গাইবান্ধা সদর থানায় পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

এসআরবি জানায়, মামলার পর থেকেই অভিযুক্তকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের (সিপিসি-৩) একটি দল পলাশবাড়ীর ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য হাছান আলীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html