ঢাকাMonday , 2 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যুব এশিয়া কাপ জয়ের প্রত্যাশা, তবে ২০২৮ বিশ্বকাপই মূল লক্ষ্য


November 2, 2026 1:45 am
Link Copied!


যুব এশিয়া কাপে দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে চায় যুবারা। এবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে এশিয়া কাপ ক্রিকেটে খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবারের দলের সঙ্গে রয়েছে অভিজ্ঞ কোচিং প্যানেল। ফলে সমর্থকদের প্রত্যাশাও বেশি। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহারও আশা, আরও একবার এশিয়া কাপের শিরোপা জিতবে যুব টাইগাররা।

ফাহিমের কাছে অবশ্য এশিয়া কাপের পাশাপাশি আরও বড় লক্ষ্য বিশ্বকাপ। এই দলটিকে ২০২৮ সালের যুব বিশ্বকাপ পর্যন্ত একসঙ্গে রেখে প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে বিসিবির।

ফাহিম বলেন, ‘অবশ্যই, প্রত্যাশা থাকবে এশিয়া কাপ জেতার। বিশ্বকাপই আমাদের চূড়ান্ত লক্ষ্য। এই ব্যাচটা বিশ্বকাপ পর্যন্ত একসঙ্গে থাকবে। লম্বা একটা যাত্রা। ২০২৮ সালের শুরুতে বিশ্বকাপ। অবশ্যই, বিশ্বকাপ জেতাই আমাদের লক্ষ্য।’

এবার যুব দলের কোচিং প্যানেলে রয়েছেন সব দেশি কোচ। তবে কোচ দেশি না বিদেশি, সেটি বড় বিষয় নয় বলে মনে করেন ফাহিম। তার কাছে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের উন্নতি এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোচিং স্টাফে দেশি হোক কিংবা বিদেশি, সবার কাছেই প্রত্যাশা থাকে উন্নতির প্রক্রিয়াটা যেন ঠিক থাকে। আমাদের প্রত্যেকটা ম্যাচই জিততে হবে কিংবা এশিয়া কাপ জিততেই হবে, ব্যাপারটা তা নয়।’

তিনি আরও বলেন, ‘জেতার জন্য আমাদের সেরা প্রচেষ্টা থাকবে। লক্ষ্য থাকবে এশিয়া কাপ জিতে ফেরার। কিন্তু পুরো মনোযোগ থাকবে খেলোয়াড়দের উন্নতি হচ্ছে কি না, আমাদের প্রক্রিয়া ঠিক আছে কি না, সেদিকে। এখান থেকে আমরা কী ফল পেলাম, ভবিষ্যতের জন্য কজন ভালো খেলোয়াড় পেলাম, সেটিও গুরুত্বপূর্ণ।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html