ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এক গ্রামে খেলার মাঠের জন্য সাড়ে ৪ কোটি টাকা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর


November 1, 2026 5:25 pm
Link Copied!


টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের খেলার মাঠ সম্প্রসারণে জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রামবাসীর উদ্যোগে খেলার মাঠের জন্য জমি কেনার খবর প্রধানমন্ত্রীর নজরে আসার পর তার বিশেষ নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রতিমন্ত্রী জানান, বাবুপুরবাসীর উদ্যোগের ভিডিও ফুটেজ গতকাল প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবকে টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ও দেলদুয়ারের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

আমিনুল হক বলেন, গ্রামবাসীর এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাঠের পাশে আরও জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাবুপুরের শিশু-কিশোর ও তরুণদের জন্য একটি পরিপূর্ণ ও আধুনিক খেলার মাঠ গড়ে তোলা সম্ভব হবে।

প্রায় সাড়ে তিন হাজার মানুষের বসবাস বাবুপুর গ্রামে। এতদিন সেখানে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য কোনও স্থায়ী মাঠ ছিল না। এ অবস্থায় গ্রামের তরুণ ও উদ্যোক্তারা উদ্যোগী হন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আর্থিক সহযোগিতায় নিজেদের অর্থায়নে মাঠের জন্য ৬০ শতাংশ জমি কেনেন তারা। সম্প্রতি সেই মাঠের আনুষ্ঠানিক উদ্বোধনও করা হয়।

বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সরকারের নীতিনির্ধারকদের নজরে আসে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাঠ সম্প্রসারণের জন্য প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকার একটি সামগ্রিক বাজেট উপস্থাপন করা হয়েছে। সম্ভাব্যতা যাচাই শেষে দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ দেশের অন্য গ্রামগুলোকেও খেলাধুলার পরিবেশ তৈরিতে উৎসাহিত করবে। বাবুপুরের মতো স্থানীয় মানুষের অংশগ্রহণে সারা দেশে খেলাধুলার সুযোগ বাড়বে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html