ঢাকাTuesday , 3 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে টানা তৃতীয় দিন পুলিশ-শ্রমিক সংঘর্ষ, বন্ধ ১১ নম্বর মেট্রো স্টেশন

UttorbongoBD
November 3, 2026 12:50 pm
Link Copied!


মিরপুরে তৃতীয় দিনের মতো পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে। শ্রমিকরা রাস্তা অবরোধের চেষ্টা করলে এ সংঘর্ষ শুরু হয়। বর্তমানে পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। থেমে থেমে শ্রমিকরা ওলিগলি থেকে বেরিয়ে পুলিশের ওপর ইটপাটকেল ‍নিক্ষেপ করছে। পুলিশও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। বর্তমানে মিরপুর-১১ নম্বর এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি মিরপুর-১১ নম্বরের মেট্রো স্টেশনও এখন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে শ্রমিকরা মিরপুর-১১ নম্বরের রাস্তা অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। শুরু হয় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া।

পুলিশ এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়াারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে।   

বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। মারমুখি অবস্থানে রয়েছে পুলিশ। 

এর আগে সকালে কারখানা ছেড়ে বাইরে অবস্থান নেন পোশাক শ্রমিকরা। সকাল থেকে তার তাদের নিজ কারখানার সামনে অবস্থান নেন। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী ইউসুফ আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, মিরপুর-১১ থেকে ১০ নম্বরের দিকে কয়েকটি কারখানার নারী ও পুরুষ শ্রমিক তারা কারখানার সামনে অবস্থান নিয়ে আছেন। কেউ কেউ গলির রাস্তায় জোট বেঁধে থাকতে দেখা যাচ্ছে।

তিনি বলেন, ‘পরিস্থিতি দেখে এমন মনে হচ্ছে যে, তারা যেকোনও সময় রাস্তায় নামতে পারেন।’ 

এদিকে পুলিশও কঠোর অবস্থান নিয়ে আছে। যেকোনও বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করবেন বলে জানান তারা। 

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘মিরপুর-১০ এখন স্বাভাবিক রয়েছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। কেউ বিশৃঙ্খলা করলে কঠোরভাবে দমন করা হবে।’ 

প্রসঙ্গত, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বেশ কিছুদিন ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছেন। তবে গত রবিবার থেকে আন্দোলন সহিংস রুপ ধারণ করে। রবিবার তারা পুলিশের গাড়িতে আগুন দেয়। দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়। গতকাল সোমবারও রাস্তায় নামার চেষ্টা করেন তারা। তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা নামতে পারেনি।  

পুলিশের একটি সূত্র জানায়, গতকাল সোমবার ৬ জনের মত বিশৃঙ্খলাকারীকে গ্রেফতার করা হয়েছে। গত দুই দিনের সংঘর্ষের ঘটনায় ১১টি মামলা হয়েছে। মামলায় ১০ হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html