ঢাকাWednesday , 4 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দুধ-চিনি-পাস্তা বাদ, কী খেয়ে ফিট থাকেন ৪১ বছরের রোনালদো?


November 4, 2026 9:50 am
Link Copied!


৪১ বছর বয়সেও ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স বাড়লেও শারীরিক সক্ষমতায় ভাটা পড়েনি আল নাসরের এই পর্তুগিজ মহাতারকার। এর পেছনে রয়েছে কঠোর অনুশীলনের পাশাপাশি নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও জীবনযাপন। এবার রোনালদোর সাবেক ব্যক্তিগত রাঁধুনি জর্জিও বারোনে জানিয়েছেন, তার খাবারের তালিকায় কী থাকে, আর কোন খাবার একেবারেই এড়িয়ে চলেন। অবাক করার মতো বিষয়, রোনালদোর খাদ্যতালিকায় দুধের কোনো জায়গা নেই।

কেন দুধ খান না রোনালদো?

বারোনের দাবি, প্রাপ্তবয়স্ক মানুষের দুধ পান করাকে স্বাভাবিক মনে করেন না রোনালদো। তাই দুধের পরিবর্তে বিকল্প খাবার বেছে নেন তিনি।

কভার্সডটকমে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে বারোনে বলেন, ‘দুধ নয়। মানুষই একমাত্র প্রাণী, যারা অন্য প্রাণীর দুধ পান করে। তিন মাস বয়সের পর অন্য কোনো প্রাণী দুধ পান করে না। বাছুরও তিন মাস বয়সের পর দুধ খায় না। প্রকৃতিতে এক প্রাণীর দুধ অন্য প্রাণীর পান করার নজির নেই। শুধু মানুষই ৩০, ৪০, ৫০ এমনকি ৬০ বছর বয়স পর্যন্ত দুধ পান করে। আমার মতে, এটি ভুল। কুকুর, নেকড়ে, গরু ও গাধার মতো আমরাও মায়ের বুকের দুধ পান করি। সেটাই স্বাভাবিক। কিন্তু শৈশব পেরিয়ে যাওয়ার পর আর তা স্বাভাবিক নয়। এটি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে।’

রোনালদোর প্রতিদিনের খাবার

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের খাদ্যাভ্যাস বেশ কঠোর। খাবারের তালিকায় প্রাধান্য পায় চর্বিহীন প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট। পরিশোধিত চিনি পুরোপুরি বাদ দিয়েছেন তিনি। প্রতিটি খাবারই এমনভাবে বেছে নেওয়া হয়, যাতে শরীরে প্রয়োজনীয় শক্তি জোগায় এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা যায়।

রোনালদোর প্রতিদিনের খাবারের তালিকা তুলে ধরে বারোনে বলেন, ‘রোনালদোর খাদ্যাভ্যাস ভারসাম্যপূর্ণ। তিনি সব ধরনের খাবারই খান, তবে সেগুলো স্বাস্থ্যকর হতে হয়। সকালের নাশতায় থাকে অ্যাভোকাডো, কফি ও ডিম। তবে কোনো চিনি নয়, একেবারেই নয়। দুপুরে খেতে পারেন মুরগির মাংস, মাছ ও সবজি। শর্করার প্রয়োজন হলে তা সবজি থেকেই নেন। তাই ময়দা দিয়ে তৈরি কোনো খাবারের প্রয়োজন হয় না। পাস্তা, পাউরুটি কিংবা এ ধরনের কিছুই খান না। সন্ধ্যায় হালকা খাবার খান, সাধারণত মাছ অথবা ফিলে করা মাংস। এর সঙ্গে সবজি থাকেই।’

খাদ্যাভ্যাসের পাশাপাশি আরও যেখানে কঠোর রোনালদো

শুধু খাবার নিয়ন্ত্রণ করেই ফিটনেস ধরে রাখেন না রোনালদো। আল নাসর ও পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলার ধকল কাটিয়ে উঠতে আধুনিক প্রযুক্তির সহায়তাও নেন তিনি। শারীরিকভাবে দ্রুত পুনরুদ্ধারের জন্য ক্রায়োথেরাপি চেম্বার ও হাইপারবারিক অক্সিজেন থেরাপির মতো প্রযুক্তি ব্যবহার করেন এই তারকা।

সিআর সেভেনের স্বাস্থ্যসচেতনতার বিষয়টি অবশ্য নতুন নয়। ২০২০ ইউরোর এক সংবাদ সম্মেলনে তার সামনে রাখা কোকা-কোলার বোতল সরিয়ে দেওয়ার ঘটনাও বেশ আলোচিত হয়েছিল।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html