ঢাকাSaturday , 6 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

থামছেই না মৃত্যু, সংখ্যা দাঁড়ালো ৬১০ জনে   

UttorbongoBD
June 5, 2026 11:30 pm
Link Copied!


দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে এই রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১০ জনে। শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়। 

এদের মধ্যে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম নিশ্চিত হওয়া ৯১টি শিশু প্রাণ হারিয়েছে। এর পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫১৯ জন । 

অধিদফতরের প্রতিবেদন অনুসারে, গতকাল সকাল ৮টা থেকে আজ শুক্রবার (৫ জুন) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ১ হাজার ১৬৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ২৪৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। 

তথ্য বলছে, চলতি বছরে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া হামে আক্রান্ত শিশুর সংখ্যা ৯ হাজার ৫০৩ জন। হাম উপসর্গে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ২৮৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৫৮ হাজার ১৫৪ জন। 





Source link

🔴 LIVE