ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


November 5, 2026 9:00 am
Link Copied!


আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় ঢাকা থেকে প্রথমে হেলিকপ্টারে মোংলা যাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে খুলনা যাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর মোংলায় দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এছাড়া তিনি বাগেরহাট জেলা সদরে হযরত  খান জাহান আলী (রহ.) মাজার জিয়ারত করবেন। 

মোংলার কর্মসূচি শেষ করে সড়ক পথে খুলনায় যাবেন তিনি। খুলনা স্টেডিয়ামে ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নুতন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

খুলনা ও বাগেরহাটে প্রধানমন্ত্রীকে বরণে সব প্রস্ততি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।  





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html