ঢাকাSunday , 21 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ‘গুডবুকে’ কারা?


June 17, 2026 1:55 pm
Link Copied!


আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভেতরে ভেতরে প্রার্থী বাছাই শুরু করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির দফতর শাখার একটি সূত্র জানিয়েছে, কিছু কিছু জায়গায় সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। তারা দলের ‘গুডবুক’-এ রয়েছেন।

তাদের বিষয়ে ইতোমধ্যে স্থানীয় সংগঠনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে।

তবে এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বিগত আন্দোলন-সংগ্রামে নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতারা। পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা ও দলের প্রতি আনুগত্য প্রদর্শনকারী নেতারাও এই তালিকায় রয়েছেন।

সূত্রটি আরও জানায়, শুধু পারিবারিক পরিচয়েই কাউকে মনোনয়ন দেওয়া হবে না। পাশাপাশি ব্যক্তির জনপ্রিয়তাকেও মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে। কোনোভাবেই এবার বিতর্কিতদের স্থান দেওয়া হবে না বলে জানানো হয়েছে। বিশেষ করে দলের নাম ভাঙিয়ে যারা সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তাদের ব্যাপারেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি অনেকটাই এগিয়ে। ইতোমধ্যে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে অভ্যন্তরীণভাবে যোগ্য প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত প্রার্থী বাছাই নিয়ে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের সমর্থন থাকে। তাই নিবেদিতপ্রাণ ও ক্লিন ইমেজের নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে।

তার ভাষ্য, বিএনপি যেহেতু বড় দল, তাই একেকটি এলাকায় একাধিক প্রার্থী থাকেন। তাদের মধ্যে কীভাবে সমন্বয় করা যায়, সে কৌশল নিয়েও কাজ করছেন শীর্ষ নেতারা।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html