ঢাকাSaturday , 6 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

এআই দিয়ে বালুঝড়ের পূর্বাভাসে নতুন সাফল্য


June 6, 2026 8:00 am
Link Copied!


কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বালুঝড় ও বায়ুদূষণের পূর্বাভাস আরও দ্রুত ও নির্ভুলভাবে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে চীন। দেশটির বিজ্ঞানীরা তৈরি করেছেন এআই-চালিত গ্লোবাল অ্যারোসল-মেটিওরোলজি ফোরকাস্টিং সিস্টেম বা সংক্ষেপে এআই-জিএএমএফএস। এটি ধূলিঝড়ের পূর্বাভাসে খুলে দিয়েছে নতুন দিগন্ত।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কানসু প্রদেশে বসন্ত মৌসুমে আকস্মিক ধূলিঝড় একটি সাধারণ ঘটনা। তবে নতুন এআই প্রযুক্তির ফলে এখন ঝড় আঘাত হানার কয়েক দিন আগেই বাসিন্দারা সতর্কবার্তা পাচ্ছেন। এতে করে তারা আগাম প্রস্তুতিও নিতে পারছেন।

চীনা আবহাওয়া বিজ্ঞান অ্যাকাডেমির গবেষকরা জানালেন, প্রচলিত পূর্বাভাস মডেল আবহাওয়ার উপাদান ও বায়ুকণার তথ্য আলাদাভাবে বিশ্লেষণ করে। কিন্তু এআই-জিএএমএফএস তাপমাত্রা, বায়ুচাপ, বাতাসের গতি এবং ধূলিকণা বা দূষণকণার পারস্পরিক সম্পর্ককে তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করে।এতে পূর্বাভাসের নির্ভুলতা বেড়ে যায়।

গবেষকদের মতে, প্রচলিত সুপারকম্পিউটারভিত্তিক পদ্ধতিতে বৈশ্বিক পূর্বাভাস তৈরি করতে কয়েক ঘণ্টা লাগলেও নতুন এআই দিয়ে মাত্র ৩৬ সেকেন্ডে সারা বিশ্বের পূর্বাভাস তৈরি করা যায়।

সূত্র: সিএমজি





Source link

🔴 LIVE