ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার’

UttorbongoBD
June 21, 2026 9:15 pm
Link Copied!


শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করছে। এ লক্ষ্যে কারিগরি শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (২১ জুন) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়নে বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। শিক্ষার উন্নয়ন ও কারিগরি শিক্ষার প্রসারে দুই দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাক্ষাতে পাকিস্তানের হাইকমিশনার শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। পরে তিনি স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য ১ হাজার ফুটবল মন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেন।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html