ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ড্রেনের ঢাকনা খোলা, পড়ে তলিয়ে গেলেন নারী

UttorbongoBD
June 22, 2026 1:00 am
Link Copied!


গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় খোলা ড্রেনে পড়ে নাজমা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা জেলার বলাডাঙ্গা এলাকার আব্দুল বারীর মেয়ে। রবিবার (২১ জুন) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকালে ভারী বৃষ্টিপাতের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মহাসড়কের পাশে বিআরটি প্রকল্পের ড্রেনের ঢাকনা খোলা থাকলেও বৃষ্টির পানিতে সেটি ঢেকে যায়। ফলে নিচে খোলা ড্রেন রয়েছে তা বুঝতে না পেরে নাজমা খাতুন সেখানে পড়ে যান এবং স্রোতে তলিয়ে যান। প্রায় ৪০ মিনিট পর ডুবে যাওয়ার স্থান থেকে কিছু দূরে তার লাশ ভেসে ওঠে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ওসি হারুন-অর রশিদ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গাজীপুরে তার কোনও নিকটাত্মীয়কে খুঁজে পাওয়ায় বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছর একই ধরনের ঘটনায় গাজীপুরের টঙ্গীতে খোলা ড্রেনে পড়ে ফারিয়া তাসনিম নামে এক নারী নিখোঁজ হন। তিন দিন পর ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি বিল থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html