ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যখন-তখন ক্ষুধা মেটাতে দারুণ সমাধান সুস্বাদু ডিমের পরোটা

UttorbongoBD
June 23, 2026 9:30 am
Link Copied!


সকালের নাশতায় বা বিকালের নাস্তায় সহজে তৈরি করা যায় এমন একটি জনপ্রিয় খাবার হলো ডিমের পরোটা। অল্প উপকরণে দ্রুত তৈরি করা যায় বলে এটি অনেকের কাছেই পছন্দের একটি পদ। পুষ্টিকর ডিম ও নরম পরোটার সংমিশ্রণে এই খাবারটি স্বাদে ও শক্তিতে ভরপুর। বাচ্চাদের টিফিনে পুষ্টিকর খাবার দিতে চাইলে এই খাবারটি হতে পারে আদর্শ একটি পদ।

উপকরণ

১. ময়দা- ২ কাপ

২. পেঁয়াজ কুচি- ২ চা চামচ

৩. কাঁচা মরিচ কুচি- ২ চা চামচ

৪. লবণ- প্রয়োজনমতো

৫. ডিম- ২টি

৬. ঘি বা তেল- ভাজার জন্য

প্রণালি

প্রথমে পেঁয়াজ ও কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে কুচি করে নিতে হবে। এরপর একটি পাত্রে ডিম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে।

এবার একটি বড় পাত্রে ময়দা, কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ, ফেটানো ডিম ও লবণ একসঙ্গে দিয়ে ভালোভাবে মেখে ডো তৈরি করতে হবে। ডোটি একটু শক্ত করে ময়ান করতে হবে।

এরপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। লেচিগুলো বেলে পরোটার আকার দিতে হবে। কড়াই চুলায় বসিয়ে গরম হলে পরিমাণমতো তেল দিয়ে পরোটা দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে।

গরম গরম পরিবেশন করুন ডিমের পরোটা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html