ঢাকাTuesday , 23 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নগদ অর্থের ব্যবহার কমাতে স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক


June 23, 2026 1:15 pm
Link Copied!


দেশের আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি, নগদ অর্থের ব্যবহার কমানো এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সুবিধা প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে দেশব্যাপী ‘বাংলা কিউআর’ কার্যক্রম সম্প্রসারণে উদ্যোগ জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক। এই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানকে আহ্বায়ক করে গঠিত স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ জুন) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ওই বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাণিজ্যিক ব্যাংকসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্টিয়ারিং কমিটির সদস্যরা অংশ নেন।

বৈঠকে দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামো আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলা কিউআরের ব্যবহার বাড়ানোর বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ফি, চার্জ এবং অন্যান্য অর্থপ্রদান বাংলা কিউআরের মাধ্যমে গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। 

সভায় গভর্নর মোস্তাকুর রহমান বলেন, “দেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং নগদ নির্ভরতা কমাতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” তিনি সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাংলা কিউআরকে জনপ্রিয় করে তুলতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত প্রতিনিধিরা বাংলা কিউআর বাস্তবায়ন ও সম্প্রসারণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা মনে করেন, একটি অভিন্ন কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালু হলে গ্রাহকরা সহজে, দ্রুত এবং নিরাপদভাবে লেনদেন করতে পারবেন। একই সঙ্গে ডিজিটাল আর্থিক সেবার প্রসার ঘটবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে। 

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বাংলা কিউআর কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে। এর মাধ্যমে শহর থেকে গ্রাম পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাধারণ গ্রাহকরা একই প্ল্যাটফর্মে সহজে ডিজিটাল লেনদেনের সুবিধা পাবেন, যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনেও সহায়ক ভূমিকা রাখবে। 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html