ঢাকাWednesday , 24 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

UttorbongoBD
June 23, 2026 9:50 pm
Link Copied!


সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হাম রোগে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে নিশ্চিত হাম রোগে কোনও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হাম রোগে তিন জনের মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ৫৯৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হাম রোগে মারা গেছেন ৯৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯ জন। এ সময় নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ১২৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ জুন পর্যন্ত মোট ৭৮ হাজার ৭১৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৪ হাজার ৯৭১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html