ঢাকাThursday , 25 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

UttorbongoBD
June 25, 2026 6:50 pm
Link Copied!


সারা দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার ২৪ জুন সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৩ জন। এ সময়ের মধ্যে ৫ হাজার ৫১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে বরিশালে ৪৯, চট্টগ্রামে ১৫, ঢাকা বিভাগে ২৬ (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩১, খুলনায় ৩১, ময়মনসিংহে ১৩ এবং রাজশাহীতে পাঁচ জন রয়েছে। মারা যাওয়া ব্যক্তি পুরুষ, ময়মনসিংহ জেলায় মারা গেছেন।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html