ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দ্রুত দুই গোল, প্রথমার্ধে সমতায় জার্মানি-ইকুয়েডর

UttorbongoBD
June 26, 2026 3:45 am
Link Copied!


ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘ই’-এর শেষ ম্যাচে জার্মানির বিপক্ষে দারুণ লড়াই করছে ইকুয়েডর। নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে ১-১ গোলে সমতায় রয়েছে দুই দল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় জার্মানি। দ্বিতীয় মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের পাস থেকে গোল করেন লেরয় সানে। তবে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় ইকুয়েডর। নবম মিনিটে সমতা ফেরান নিলসন আঙ্গুলো। এরপর দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।

গ্রুপ ‘ই’-তে জার্মানি আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে। প্রথম দুই ম্যাচে কুরাসাওকে ৭-১ ও আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে তারা গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে। অপরদিকে ইকুয়েডরের জন্য ম্যাচটি ‘বাঁচা-মরার’ লড়াই। প্রথম দুই ম্যাচে এক ড্র ও এক হারে তাদের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা জটিল হয়ে পড়েছে।

একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছে কুরাসাও ও আইভরি কোস্ট। ফলে শেষ ষোলোতে কারা জায়গা করে নেবে, সেটি নির্ধারণে দুই ম্যাচের ফলই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।  ফিলাডেলফিয়ায় প্রথমার্ধ শেষে কুরাসাওয়ের বিপক্ষে ১–০ গোলে এগিয়ে আইভরিকোস্ট।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html