ঢাকাFriday , 26 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

Tariqul Islam
June 26, 2026 11:20 am
Link Copied!


ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের উচ্চক্ষমতাসম্পন্ন খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ভাটারখোলা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টা চালানো ওই যুবকের নাম আসাদুজ্জামান (২২)। তিনি স্থানীয় বাসিন্দা দাবির উদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে আসাদুজ্জামানের সঙ্গে তার স্ত্রীর বাগবিতণ্ডা হয়। এর জেরে স্ত্রীর ওপর অভিমান করে তিনি বাড়ির পাশের একটি ১০তলা ভবনের সমপরিমাণ উঁচু বিদ্যুতের টাওয়ারে উঠে পড়েন। যুবককে খুঁটির মাথায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেন।

সংবাদ পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিদ্যুৎ বিভাগের সহায়তায় লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ পৌনে ৩ ঘণ্টার সতর্ক প্রচেষ্টার পর যুবককে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, যুবকটি অত্যন্ত আবেগতাড়িত হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে ছিলেন। সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। উদ্ধার শেষে তাকে পরবর্তী আইনি ও সুরক্ষামূলক ব্যবস্থার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html