ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হজ শেষে দেশে ফিরেছেন ৬৬১৭৪ জন হাজি, মৃত্যু ৫৫

UttorbongoBD
June 26, 2026 1:10 pm
Link Copied!


পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন হাজি। গত বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত তারা দেশে ফেরেন। একই সঙ্গে সৌদি আরবে হজে গিয়ে মৃত্যুবরণ করেছেন ৫৫ জন।

হজ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

বুলেটিন জানায়, দেশে প্রত্যাবর্তনকারী সরকারি মাধ্যমের হাজির সংখ্যা ৪ হাজার ৪৫৯ জন। বেসরকারি মাধ্যমের ৬১ হাজার ৭১৫ জন হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৩০ হাজার ৫৭৩ জন হাজি, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ২২ হাজার ৭২৯ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন ৪২০০ জন হাজি।

এখন পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৮০টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৯৭, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬১ এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি।

এদিকে, সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন ৫৫ জন বাংলাদেশি হাজি। মৃতদের মধ্যে পুরুষ ৩৭ ও মহিলা ১৮ জন।

একনজরে হজ ২০২৬ এর কার্যক্রম

এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত লিড হজ এজেন্সির সংখ্যা ৩০টি। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ছিল ২১ মে। সরকারী হজযাত্রীর কোটা ৪৫৬৫ জন। বেসরকারী হজযাত্রীর কোটা ৭৩৯৩৫।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ এবং হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট আগামি ৩০ জুন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html