ঢাকাSaturday , 27 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের ১২ তলায় আগুন

UttorbongoBD
June 27, 2026 3:00 am
Link Copied!


রাজধানীর কাঁটাবনে ‘আল বারাকা’ নামে একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় আগুন লেগেছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১টা ৫ মি‌নি‌টে আগুন লাগার খবর পায় ফায়ার সা‌র্ভিস।  

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। 

মধ্যরাতে অগ্নিকাণ্ডের এই ঘটনার পর ভবনটির ঘুমন্ত বাসিন্দারা যে যেভাবে পেরেছেন নেমে আসেন। ভবনটির বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার পর দুজন গৃহকর্মী ভবনের ভেতরে আটকা পড়েছেন।  

এছাড়া ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে বলেও অভিযোগ করেন বাসিন্দারা। তাদের দাবি, প্রথমে ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিসের ইউনিটের গাড়িটি বিকল হয়ে যায়।  

ত‌বে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ ক‌ক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক ব‌লেন, “কো‌নও মানুষ আট‌কে থাকার তথ‌্য আমরা পাইনি। আগুন নিয়ন্ত্রণে আমা‌দের তিন‌টি ইউনিট কাজ কর‌ছে।” ঘটনাস্থলে পুলিশের সদস্যরাও উপস্থিত রয়েছেন।  

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও তথ্য ফায়ার সার্ভিসের কাছে আসেনি। 

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে। ত‌বে আনুষ্ঠা‌নিক ঘোষণা দেয়‌নি ফায়ার সা‌র্ভিস। যে তলায় আগুন লে‌গে‌ছে, সেখা‌নে বা ছা‌দে কোনও মানুষ আট‌কে থাকার তথ‌্য ফায়ার সা‌র্ভিসের কা‌ছে নেই। 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html