ঢাকাSunday , 28 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে মৃত্যু বেড়ে ৫৯

UttorbongoBD
June 28, 2026 2:50 pm
Link Copied!


গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে।

রবিবার (২৮ জুন) সকালে এক শিশুর মৃত্যুর বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন হাসপাতালের ফোকাল পারসন ওমর ফারুক।

তিনি জানান, কিশোরগঞ্জের মিঠামইন থেকে আসা সাত মাসের এক ছেলে শিশুকে গত ২৬ জুন রাতে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার মধ্যরাতে শিশুটির মৃত্যু হয়। শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিল।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ১০০ জন শিশু চিকিৎসাধীন আছে। 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html