ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের নতুন ডিসি রেজা হাসান


June 28, 2026 6:05 pm
Link Copied!


সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মু. রেজা হাসান। রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসমাঈল হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে তার বদলি ও পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিসিএস ২৯ ব্যাচের কর্মকর্তা মু. রেজা হাসান বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন।

একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ রোজী আকতারকে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ জুন মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে সরিয়ে দেয় সরকার। সারওয়ার আলম এরপর ২২ জুন দায়িত্ব হস্তান্তর করে সিলেট ছাড়েন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html