ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নিজ বাড়ি থেকে হোমিও চিকিৎসককে অপহরণ


June 28, 2026 8:10 pm
Link Copied!


কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকায় দিনদুপুরে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে এক পল্লী হোমিও চিকিৎসককে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

রবিবার (২৮ জুন) দুপুর ১টার দিকে একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী পাহাড় থেকে নেমে তার বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন প্রতিবেশীরা। অপহৃত চিকিৎসক হলেন- কামাল উদ্দিন (৬৫), তিনি কামাল মাস্টার নামেও পরিচিত। বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকার মৃত মকবুল আহমদের ছেলে।

পুলিশ ও  স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পাহাড় থেকে অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি এলাকায় প্রবেশ করে। তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে কামাল মাস্টারকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে অপহরণকারীরা ফের গুলি ছুড়ে তাকে পাহাড়ের দিকে নিয়ে যায়। সন্ধ্যা ৬টা পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বজনরা।

বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. ইলিয়াস বলেন, ‘আমাদের এলাকার একজন সম্মানিত ব্যক্তি কামাল মাস্টার। নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে গেছে পাহাড়ি সন্ত্রাসীরা। অস্ত্রধারীদের গুলিতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিনদুপুরে এমন ঘটনা ঘটলে মানুষের নিরাপত্তা কোথায়? অপহরণকারীরা গুলি ছুড়তে ছুড়তে পাহাড়ের দিকে গেছে। বিষয়টি পুলিশকে জানিয়েছি।’

খবর পেয়ে বিজিবির ছয় সদস্যের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে পাহাড়ের পাদদেশে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘অপহৃত ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে পুলিশ। তাকে উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html