ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের নকআউট শুরু , নতুন ইতিহাস লিখবে কে কানাডা না আফ্রিকা


June 29, 2026 1:10 am
Link Copied!


২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে কানাডা ও দক্ষিণ আফ্রিকা। দুই দলের জন্যই এটি বিশ্বকাপে নকআউট পর্বের প্রথম ম্যাচ। এখান থেকে যে দল রাউন্ড অব সিক্সটিনে যাবে তারাই নিজেদের রূপকথা নতুন করে লিখবে। কেননা এর আগে তিন বার দক্ষিণ আফ্রিকা ৩ বার ও কানাডা দুইবার বিশ্বকাপ খেললেও কখন নকআউট পর্বে জায়গা করে নিতে পারেনি। ইতিহাস গড়েই দল দুটি দ্বিতীয় পর্বে এসেছে। এখন তাদের নতুন ইতিহাস গড়ার পালা।

গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্সের পর লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে এই ঐতিহাসিক ম্যাচে দুই দলের শুরুর একাদশ নিশ্চিত করা হয়েছে। কানাডার তারকা খেলোয়াড় অ্যালফনসো ডেভিস হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে সম্পূর্ণ ফিট ঘোষিত হলেও কোচ জেসি মার্শ তাকে শুরুর একাদশে না রেখে সাইডবেঞ্চেই রেখেছেন। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগে নিজের জায়গা ধরে রেখেছেন হ্যানোভারের ডিফেন্ডার ইমে ওকন।

দক্ষিণ আফ্রিকা একাদশ

দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস তার গত ম্যাচের একাদশে মাত্র একটি পরিবর্তন এনেছেন। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার তেবোহো মোকোয়েনা।

গোলরক্ষক: রনওয়েন উইলিয়ামস (অধিনায়ক)  ডিফেন্ডার: খুলিসো মুদাউ, ম্বেকেজেলি ম্বোকাজি, ইমে ওকন, অব্রে মোদিবা। মিডফিল্ডার: তেবোহো মোকোয়েনা, স্পেপেলো সিথোলে, রেলেবোহিলে মোফোকেং, অসভিন আপোলিস। ফরোয়ার্ড: থাপেলো মাসেকো, এভিডেন্স মাকগোপা

সাইডবেঞ্চ: ফোস্টার, রেইনার্স, এমবাথা, অ্যাডামস, চেইন, ক্রস, গস, কাবিনি, মাখানিয়া, মাতুলুদি, মোরেমি, এনদামেনে, সেবেলেবে, সিবিসি

কানাডা একাদশ

সুইজারল্যান্ডের বিপক্ষে গত ম্যাচের একাদশ থেকে বেশ কয়েকটি পরিবর্তন এনেছেন কোচ জেসি মার্শ। মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইসমায়েল কোনে পা ভেঙে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় কানাডাকে আজ তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে।

গোলরক্ষক: ম্যাক্সিম ক্রেপো  ডিফেন্ডার: রিচি লারিয়া, ডেরেক কর্নেলিয়াস, মোয়েস বোম্বিটো, অ্যালিস্টার জনস্টন। মিডফিল্ডার: লিয়াম মিলার, স্টিফেন ইউস্তাকিও (অধিনায়ক), নাথান সালিবা, তাজন বুকানন। ফরোয়ার্ড: জোনাথন ডেভিড, তানি ওলুয়াসেয়ি।

সাইডবেঞ্চ: অ্যালফনসো ডেভিস, কাইল লারিন, জোনাথন ওসোরিও, আলী আহমেদ, চোইনিয়েরে, ডি ফুগারোলেস, গুডম্যান, জোন্স, নেলসন, শাফেলবার্গ, সিগুর, সেন্ট ক্লেয়ার, ওয়াটারম্যান।  





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html