ঢাকাMonday , 29 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা: মূল হোতা গ্রেফতার


June 29, 2026 5:00 pm
Link Copied!


ফেনীর ফুলগাজীতে টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে গৃহবধূ হত্যার আলোচিত ঘটনায় রহস্য উদঘাটন করেছে র‍্যাব। ঘটনার মূল হোতা নিহতের দুঃসম্পর্কের ভাগনে আরিফ। র‍্যাব জানায়, ঋণের টাকা পরিশোধের জন্য কুয়েত প্রবাসীর স্ত্রী কুলসুমা আক্তার কাজলের ঘরে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে আরিফ। কাজল তাকে দেখে ফেললে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে আরিফ ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

র‍্যাবের তথ্যমতে, ফজরের নামাজের সময় স্থানীয় লোকজন ঘর থেকে বের হওয়ার পর গৃহবধূ কাজলের গোঙানির শব্দ শুনতে পান। তখন প্রতিবেশীরা বাড়িতে জড়ো হতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে আরিফ ঘরের পেছনের দরজা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সোমবার দুপুর ১২টায় ফেনী র‍্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব কর্মকর্তারা জানান, ঘটনাটির তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে একমাত্র অভিযুক্ত আরিফকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে গৃহবধূ হত্যার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী রহস্য উদঘাটনে কাজ শুরু করে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html