ঢাকাTuesday , 30 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কখন এবং কীভাবে পোস্ট করলে সবচেয়ে বেশি ভিউ পাবেন

UttorbongoBD
June 30, 2026 7:30 pm
Link Copied!


আগামী এক দশকের মধ্যে প্রযুক্তি বিশ্বে এক বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আগামী দশ বছরে প্রতি তিনজনে একজন হবেন পেশাদার কনটেন্ট ক্রিয়েটর এবং প্রতি পরিবারে অন্তত একজন করে ক্রিয়েটর থাকবেন। ফলে ডিজিটাল মাধ্যমে প্রতিযোগিতার এই যুগে সবারই এখন মূল লক্ষ্য থাকে নিজের কনটেন্টটি ‘ভাইরাল’ করা। তবে একই বিষয়ের ভিডিও একই সময়ে পোস্ট করেও অনেকে কাঙ্ক্ষিত ভিউ পান না। এর পেছনে সোশ্যাল মিডিয়ার নির্দিষ্ট কিছু সময়, দিন ও অ্যালগরিদমের নিখুঁত কৌশল কাজ করে থাকে।

ডিজিটাল বিশ্লেষকদের মতে, সপ্তাহের মাঝামাঝি, বিশেষ করে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যবহারকারীদের এনগেজমেন্ট বা সক্রিয়তা তুলনামূলক বেশি থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যবর্তী সময়কে ‘প্রাইম টাইম’ ধরা হয়, কারণ এই সময়ে দেশের বেশিরভাগ ব্যবহারকারী অনলাইনে সক্রিয় থাকেন। তবে গৎবাঁধা নিয়মের চেয়েও নিজের অ্যাকাউন্টের ‘অডিয়েন্স’ বা দর্শক কখন অনলাইনে বেশি থাকছেন, সেটি প্ল্যাটফর্মের ‘অ্যানালিটিকস’ দেখে নিয়মিত পর্যবেক্ষণ করা সবচেয়ে বেশি জরুরি।

বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টিকটকের অ্যালগরিদমে বড় ধরনের পরিবর্তন এসেছে। এখন শুধু লাইকের সংখ্যার ওপর ভিত্তি করে কনটেন্ট ছড়ায় না; বরং একটি ভিডিও দর্শক কতক্ষণ ধরে দেখছেন, কতজন সেটি শেয়ার বা সেভ করছেন এবং কেমন মন্তব্য আসছে, এসব বিষয়ের ওপর রিচ বা ভিউ নির্ভর করে। এই ব্যবস্থাকে বলা হয় ‘এনগেজমেন্ট ভেলোসিটি’। অর্থাৎ, পোস্ট প্রকাশের পর কত দ্রুত সেখানে প্রতিক্রিয়া আসছে, অ্যালগরিদম সেটিই প্রথমে যাচাই করে। শুরুতেই ভালো সাড়া পেলে পোস্টটি স্বয়ংক্রিয়ভাবে আরও বেশি মানুষের নিউজফিডে পৌঁছে যায়।

গবেষণা অনুযায়ী, বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট করার জন্য কিছু নির্দিষ্ট সময়কে কার্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেমন: ফেসবুকের ক্ষেত্রে বুধবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১টার মধ্যে পোস্ট করলে ভালো রিচ পাওয়া যায়। ইনস্টাগ্রামে রিলস ও স্টোরিজের জন্য সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা এবং সাধারণ পোস্টের জন্য মঙ্গল ও শুক্রবারের সকালের দিকটি উপযুক্ত। অন্যদিকে, পেশাজীবীদের প্ল্যাটফর্ম লিংকডইনে মঙ্গল ও বুধবার সকাল ৮টা থেকে ১১টা এবং টিকটকে মঙ্গল ও বৃহস্পতিবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত সময়কে সবচেয়ে কার্যকর মনে করা হয়।

ডিজিটাল বিশেষজ্ঞরা অবশ্য মনে করিয়ে দেন যে, কেবল নির্দিষ্ট সময়ে পোস্ট করলেই কোনো কনটেন্ট ভাইরাল হওয়ার শতভাগ নিশ্চয়তা নেই। কারণ আধুনিক অ্যালগরিদম এখন ব্যবহারকারীর ব্যক্তিগত আগ্রহ অনুযায়ী কনটেন্ট সাজিয়ে দেখায়। তাই দর্শকদের মনস্তাত্ত্বিক চাহিদা বুঝে সংক্ষিপ্ত ও আকর্ষণীয় ভিডিও তৈরি, বাস্তব জীবনের গল্প (স্টোরিটেলিং), তথ্যবহুল ও চলমান ট্রেন্ডভিত্তিক কনটেন্ট তৈরির কোনো বিকল্প নেই। দীর্ঘ মেয়াদে সফল হতে হলে মানসম্মত, মৌলিক ও মূল্যবান কনটেন্ট তৈরিতেই ক্রিয়েটরদের সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html