ঢাকাWednesday , 1 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তুরস্ক কাঁপানো ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ এবার বাংলায়


July 1, 2026 12:55 pm
Link Copied!


বাংলাদেশের দর্শকদের জন্য বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় ঐতিহাসিক মেগাসিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’। নাগরিক টিভি ও জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর যৌথ উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে সিরিজটি সম্প্রচার শুরু হবে।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন, সংগ্রাম ও নেতৃত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে তুরস্কের বহুল আলোচিত মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’।

সিরিজটির কাহিনি আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র শহর জেরুজালেম পুনরুদ্ধারের ঐতিহাসিক অভিযানকে কেন্দ্র করে। পাশাপাশি মুসলিম বিশ্বের রাজনৈতিক ঐক্য, সামরিক কৌশল, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সালাহউদ্দিন আইয়ুবির বীরত্বগাথাও এতে উঠে এসেছে।

বিশাল সেট, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি, জমজমাট যুদ্ধদৃশ্য ও শক্তিশালী অভিনয়ের কারণে তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সিরিজটি। নির্মাতারা দ্বাদশ শতকের ঐতিহাসিক প্রেক্ষাপটকে পর্দায় জীবন্ত করে তুলেছেন।

সংবাদ সম্মেলনে বঙ্গ-এর হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, “সুলতান সালাহউদ্দিন আইয়ুবির মতো একজন বিশ্বনন্দিত বীরের জীবনকাহিনি দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, দুর্দান্ত অ্যাকশন, রাজনীতি ও আবেগে ভরপুর এই সিরিজটি বাংলাদেশের দর্শকদের দারুণভাবে বিনোদিত করবে।”

নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক বলেন, “নাগরিক টিভি সব সময়ই দর্শকদের মানসম্মত ও রুচিশীল বিনোদন উপহার দিয়ে আসছে। ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’র মতো একটি বিশ্বমানের প্রযোজনা বাংলায় সম্প্রচারের মাধ্যমে আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখছি। বঙ্গ-এর সঙ্গে এই অংশীদারত্ব আমাদের বিনোদন জগতকে আরও একধাপ এগিয়ে নেবে বলে আমি বিশ্বাস করি।”

নাগরিক টিভির হেড অব প্রোগ্রাম কামরুজ্জামান বাবু বলেন, “‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ শুধু একটি বিনোদনমূলক সিরিজ নয়, এটি একটি ঐতিহাসিক দলিল। চমৎকার ডাবিং ও আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে আমরা সিরিজটিকে বাংলার দর্শকদের কাছে এমনভাবে তুলে ধরতে চেয়েছি, যেন তারা সেই ঐতিহাসিক সময়েরই একটি অংশ হয়ে উঠতে পারেন। আমরা আশা করছি, সিরিজটি নাগরিক টিভির পর্দায় নতুন একটি মাইলফলক তৈরি করবে।”

প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-এ সিরিজটি দেখা যাবে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html