ঢাকাWednesday , 1 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফের বাংলাগানে মজেছে ফিফা, গীতিকার বললেন, ‘এটাই ভাষার শক্তি’


July 1, 2026 3:40 pm
Link Copied!


ফুটবল বিশ্বকাপ ঘিরে উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিয়েছে বাংলা গানের একটি পরিচিত পংক্তি—‘যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে’। ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরোর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ফিফার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে ব্যবহার করা হয় এই বাংলা লাইনটি।

ফিফার পোস্টে কোনো অনুবাদ ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গানটির লাইন ব্যবহৃত হওয়ায় বিষয়টি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

এই ঘটনাকে কেন্দ্র করে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন গীতিকার আসিফ ইকবাল। নিজের ফেসবুক বার্তায় তিনি জানান, একটি অনুপ্রেরণামূলক গান লেখার উদ্দেশ্য নিয়ে শুরু হলেও সেই গান সময়ের সঙ্গে মানুষের জীবনের নানা স্তরে ছড়িয়ে পড়েছে।

তিনি লেখেন, “গানটা লিখেছিলাম মূলত অনুপ্রেরণার জন্য। তখন ভাবিনি এটি এত দূর পর্যন্ত যাবে। ধীরে ধীরে এটি মানুষের মুখে মুখে ফিরেছে, জীবনের নানা মুহূর্তে শক্তি জুগিয়েছে।”

আসিফ ইকবাল আরও বলেন, গানটির একটি পংক্তি শুধু সংগীতেই সীমাবদ্ধ থাকেনি, বরং বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও উদ্ধৃত হয়েছে। এমনকি একটি বইয়ের নাম হিসেবেও এটি ব্যবহৃত হয়েছে বলে জানান তিনি।

ফিফার মতো বিশ্বখ্যাত ক্রীড়া সংস্থার পেজে বাংলা ভাষায় গানটির উপস্থিতিকে তিনি অভাবনীয় বলে উল্লেখ করেন। তার ভাষায়, “এটি শুধু একটি পোস্ট নয়, বরং বাংলা ভাষার একটি যাত্রা। একটি লাইন যে এত দূর যেতে পারে, তা কল্পনারও বাইরে।”

তিনি আরও লেখেন, “একটি গান থেকে শুরু হয়ে সেটি মানুষের অনুপ্রেরণা, বইয়ের নাম এবং এখন বিশ্ব ফুটবলের মঞ্চে জায়গা করে নিয়েছে—এটাই ভাষার শক্তি।

সবশেষে আসিফ ইকবাল জানান, এই অর্জন ব্যক্তিগত নয়, বরং বাংলা ভাষা ও বাংলাদেশের মানুষের সম্মিলিত আবেগের প্রতিফলন। তার মতে, “ছোট কোনো দেশের লেখা শব্দও একদিন বিশ্বমঞ্চে পৌঁছাতে পারে, যদি তা মানুষের হৃদয় ছুঁয়ে যায়।”

উল্লেখ্য, ‘যদি লক্ষ্য থাকে অটুট’ গানটি প্রথম জনপ্রিয়তা পায় ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার থিম সং হিসেবে। নকীব খানের সুরে গানটি একাধিক জনপ্রিয় শিল্পীর কণ্ঠে পরিবেশিত হয়।

এর আগে বাউল আব্দুল করিমের গানের অনুপ্রেরণায় আর্জেন্টাইন ফুটবলার মেসিকে নিয়ে একটি পোস্ট দেয়া ফিফা।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html