ঢাকাFriday , 3 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আরাঘচি ও গালিবাফকে হত্যার ছক কষেছিল ইসরায়েল


July 3, 2026 3:10 pm
Link Copied!


ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাত অবসানের লক্ষ্যে চলা আলোচনার সময় ইরানি আলোচকদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। মার্কিন কর্মকর্তাদের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইম এবং দ্য ওয়াশিংটন পোস্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দুই সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে কর্মকর্তারা জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং দেশটির প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে হত্যার লক্ষ্য ঠিক করেছিল ইসরায়েল।

দ্য ওয়াশিংটন পোস্টকে এক মার্কিন কর্মকর্তা বলেন, আপনি যদি ওই ব্যক্তিদের হত্যা করেন, তাহলে বাস্তববাদীদেরই হত্যা করবেন।

দ্য নিউইয়র্ক টাইমসকে কথা বলা কর্মকর্তাদের ভাষ্য, সম্ভাব্য ঝুঁকির বিষয়ে ইরানকে সতর্ক করতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র।

আঞ্চলিক সংঘাতের অবসানে চলমান আলোচনা ভণ্ডুল করার উদ্দেশ্যে আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলোর প্রতিনিধিদের লক্ষ্যবস্তু করার অতীত রেকর্ড রয়েছে ইসরায়েলের।

গত অক্টোবরে দোহায় হামাসের একটি স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। সে সময় গোষ্ঠীটির কর্মকর্তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html