ঢাকাSaturday , 4 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চকবাজারে মার্কেটে আগুন

UttorbongoBD
July 4, 2026 3:30 pm
Link Copied!


পুরান ঢাকার চকবাজারের আশিক টাওয়ারের খাজা মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। 

শনিবার (৪ জুলাই) বেলা ১টা ৩৪ মিনিটে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সংস্থাটির মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, পাঁচতলা ভবনটির তৃতীয় তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html