ঢাকাSunday , 5 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অবস্থান পরিষ্কার করে এমপি মনি বললেন, ‘বক্তব্য কাটছাঁট করে প্রচার হয়েছে’


July 4, 2026 11:15 pm
Link Copied!


সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে জুলাই আন্দোলন নিয়ে দেওয়া বক্তব্যকে ঘিরে সমালোচনার মুখে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। তার দাবি, টকশোতে দেওয়া বক্তব্য ‘কাটছাঁট করে’ প্রচার করা হয়েছে। তিনি জুলাই আন্দোলনকে মনেপ্রাণে ধারণ করেন এবং আন্দোলনকারীদের পক্ষেই ছিলেন।

টকশোতে তিনি জুলাই আন্দোলনে স্নাইপার ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন এবং আন্দোলনটি ‘ডিজাইন করা’ ছিল বলে মন্তব্য করেন। তার এই বক্তব্য আন্দোলনকারীদের প্রতি ভিন্ন ইঙ্গিত বহন করে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এ বক্তব্যের প্রতিবাদ জানান। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও প্রথমে তার বক্তব্যকে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করেন। পরে অবশ্য নিলোফার চৌধুরী মনির সঙ্গে কথা বলে ভিন্ন ব্যাখ্যা দেন।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় এ বিষয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেন নিলোফার চৌধুরী মনি। জুলাই আন্দোলনের সময় পুলিশ স্নাইপার ব্যবহার করেনি—এমন বক্তব্য দিয়ে তিনি আন্দোলনকে হেয় করেছেন বলে যে সমালোচনা উঠেছে, সে বিষয়ে জানতে চাইলে মনি বলেন, তিনি জুলাই আন্দোলনকে মনেপ্রাণে লালন করেন। টকশোতে দেওয়া তার বক্তব্য ‘কাটছাঁট করে’ ভুলভাবে প্রচার করেছে একটি গোষ্ঠী। অথচ আন্দোলনের সময় তিনিও টকশোতে আন্দোলনকারীদের পক্ষে জোরালো ভূমিকা রেখেছিলেন।

তিনি বলেন, তিনি শুধু বলেছেন, পুলিশের কাছে স্নাইপার ছিল না। তাহলে এসব অস্ত্র কোথা থেকে এলো, সেটি তদন্ত হওয়া উচিত।

জুলাই আন্দোলনকে ‘ডিজাইন করা আন্দোলন’ বলেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি এ ধরনের মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে তার বক্তব্যের মূল বিষয় ছিল, তখন ছাত্রদের বিরুদ্ধে একটি পরিকল্পনা বা ডিজাইন করা হয়েছিল।

এমপি মনি বলেন, ‘আমি জুলাইকে ডিজাইন বলেছি এই অর্থে, ষড়যন্ত্র করে আমাদের ছেলেগুলোকে হত্যা করা হয়েছে।’

তার বক্তব্যের কারণে দল ও দলের বাইরের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে রাজনৈতিক দূরত্ব তৈরি হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে খোলাসা করেছেন। তাই এ নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন, এ বিষয়ে জানতে চাইলে মনি বলেন, ‘সেও আমার খণ্ডিত বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে। পরে অবশ্য আমার সঙ্গে কথা বলে আরেকটি ব্যাখ্যা দিয়েছে। আশা করি, বিষয়টির এখানেই সমাপ্তি ঘটবে।’

টকশোতে কী বলেছিলেন মনি

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে উপস্থাপিকার প্রশ্নের জবাবে, জুলাই-আগস্ট আন্দোলন ‘ডিজাইন’ ছিল কি না—এ বিষয়ে নিলোফার চৌধুরী মনি বলেন, ‘ডিজাইন তো অবশ্যই ছিল, তবে ষড়যন্ত্র ছিল কি না তা জানি না।’

তিনি বলেন, ‘এটাও সত্যি, শুধুমাত্র যারা আন্দোলনে ছিল, আন্দোলন যে কেবল তাদের হাতেই ছিল তা কিন্তু না। অনেক কিছু না জেনে তারা আবেগে এসেছিল, অন্যায়ের প্রতিবাদে এসেছিল। তারা একজন আরেকজনকে চিনে না।’

তিনি আরও বলেন, ‘পাশে হাঁটতে গেছে, আন্দোলনে গেছে, পাশের আরেকজন পড়ে গেছে, মনে করছে যে সে নরমাল পড়েছে, আসলে সে মারা গেছে। গুলিটা সামনে থেকে আসছে না, পিছন থেকে আসছে, সেটাও জানে না। গুলির কোনও শব্দ হয় নাই। স্নাইপারের গুলি ছিল, অনেকেই যারা পড়ে গেছে।’

একপর্যায়ে তিনি বলেন, ‘আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নাই। আমি যেহেতু দুইটা কথা বলি। অনেক কিছু আমি স্টাডি করার চেষ্টা করেছি, কিন্তু একটা জায়গায় গিয়ে আর কোনও উত্তর নাই।’

তিনি আরও বলেন, ‘অনেক কিছুই আমি বলতে চেয়েও বলতে পারি না। কারণ এগুলো বললে অনেকের কাপড়চোপড় ঠিক থাকবে না। যারা আজ কথা বলেন, তারা কখন, কোথায়, কীভাবে সেনাবাহিনীর সঙ্গে দেখা করে এই কাজগুলো করেছিল। তাদের কতটা ভূমিকা ছিল। যাদের বলা হয় যে তারাই আন্দোলনের মেইন। এই আন্দোলনে কারা মেইন ছিল, কেউ জানে না।’

ছাত্রদল সভাপতির প্রতিক্রিয়া, পরে যা বললেন

জুলাই আন্দোলন নিয়ে নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা, এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু সম্প্রতি টেলিভিশন টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত এবং ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।’

নিলোফার চৌধুরী মনিকে উদ্দেশ করে তিনি আরও লেখেন, ‘আমরা অবগত রয়েছি, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরও বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন, সেটাই প্রত্যাশা করি।’

এর একদিন পর, ৩ জুলাই, রাকিবুল ইসলাম রাকিব এ বিষয়ে আরেকটি ব্যাখ্যা দেন। তিনি জানান, নিলোফার চৌধুরী মনির সঙ্গে তার কথা হয়েছে। তিনি বলেন, ‘আপু আমাকে জানিয়েছেন, তিনি পুরোপুরি জুলাইকে লালন করেন এবং তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তাই এ নিয়ে ভুল ব্যাখ্যার সুযোগ নেই।’





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html