ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ড্রোন হামলা

UttorbongoBD
June 7, 2026 10:05 am
Link Copied!


রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ এবং এর আশেপাশে ‘নজিরবিহীন হামলা’ চালিয়েছে ইউক্রেন। শহরটিতে একটি অর্থনৈতিক ফোরামের সমাপনী দিনের অনুষ্ঠান চলাকালীন এই হামলার ঘটনা ঘটে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্দর দ্রোজদেঙ্কো জানিয়েছেন, সেন্ট পিটার্সবার্গের আশেপাশের অঞ্চল থেকে ১৪০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। অন্যদিকে সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো নগরবাসীকে ঘরের ভেতরে অবস্থান করার আহ্বান জানান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে রুশ আক্রমণের বিরুদ্ধে একটি ‘ন্যায়সঙ্গত জবাব’ হিসেবে উল্লেখ করে বলেছেন, তার বাহিনী রাশিয়ার অস্ত্রাগার ও একটি নৌ ঘাঁটিতে আঘাত হেনেছে।

এই ড্রোন হামলায় অংশ নেওয়া ইউক্রেনীয় ইউনিটের একজন কমান্ডার দাবি করেছেন, রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানা খুবই সহজ ছিল।

এর আগে যুদ্ধ অবসানের লক্ষ্যে জেলেনস্কির সরাসরি আলোচনার আহ্বানকে নাকচ করে দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘জেলেনস্কির সাথে সাক্ষাতের কোনও মানে নেই’ বলার একদিন পরই এই হামলার ঘটনা ঘটলো। এর মাত্র কয়েক দিন আগে পুতিনের নিজ শহর সেন্ট পিটার্সবার্গে তার ফ্ল্যাগশিপ অর্থনৈতিক ফোরাম শুরু হওয়ার সময়ও শহরটির উপকণ্ঠে হামলা চালিয়েছিল ইউক্রেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html