ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মিত্রদের ক্ষতিপূরণে ইরানি সম্পদ ব্যবহারের চিন্তা যুক্তরাষ্ট্রের

UttorbongoBD
June 7, 2026 11:25 am
Link Copied!


ইরানের জব্দকৃত সম্পদ মার্কিন মিত্র উপসাগরীয় দেশগুলোর পুনর্গঠন এবং তেহরানের কারণে ভবিষ্যতে হওয়া যেকোনও ক্ষয়ক্ষতি মেরামতের কাজে ব্যবহার করার কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কারণে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র দেশগুলো ইতোমধ্যে কতটা ক্ষতির মুখে পড়েছে, তা মূল্যায়নের নির্দেশ দিয়েছেন বেসেন্ট। পাশাপাশি ওই ক্ষয়ক্ষতি মেরামতের ক্ষেত্রেও ইরানের জব্দ সম্পদ ব্যবহারের বিষয়টি ওয়াশিংটন বিবেচনা করবে বলে জানা গেছে।

একই তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট এবং ফক্স নিউজ। গণমাধ্যম দুটিতে এক সূত্রের বরাতে বলা হয়েছে, ইরানের কারণে ভবিষ্যতে যেকোনও ক্ষয়ক্ষতির পুনর্গঠন ও মেরামত কার্যক্রমে সহায়তা দিতে উপসাগরীয় মিত্র দেশগুলোর জন্য ইরানের সব জব্দ সম্পদ ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে মার্কিন ট্রেজারি বিভাগ ‘সব ধরনের সহজলভ্য হাতিয়ার’ ব্যবহার করবে।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজাইর এক বক্তব্যের পরদিনই যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনার খবর সামনে এলো। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মহসেন রেজাই বলেছিলেন, যেকোনও শান্তি চুক্তি মূলত ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত সম্পদ মুক্ত করার ওপর নির্ভর করছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html