ঢাকাSunday , 7 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ওরহান পামুকের নতুন বই

UttorbongoBD
June 7, 2026 12:00 pm
Link Copied!


নোবেলজয়ী তুর্কি ঔপন্যাসিক ওরহান পামুকের নতুন বই ‘Kelimeler ve Resimler : Seçme Hatıralar, Yazılar ve Bir Hikâye’ (শব্দ ও চিত্র : নির্বাচিত স্মৃতি, রচনা ও একটি গল্প)  ৪ জুন প্রকাশিত হয়েছে। ইয়াপি ক্রেদি প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। এতে পামুকের সাহিত্যজীবন, ব্যক্তিগত ইতিহাস ও শিল্পচর্চার নানা দিক উঠে এসেছে। 

বইতে স্মৃতিকথা, প্রবন্ধ ও একটি গল্প রয়েছে। পামুকের সামরিক জীবনের অভিজ্ঞতা, শুরুর দিকের বই প্রকাশের সংগ্রাম, লেখক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার লড়াই এবং সাহিত্য ও চিত্রকলার সঙ্গে দীর্ঘ সম্পর্কের নানা অনুষঙ্গ উঠে এসেছে। বিভিন্ন সময়ে দেশ-বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত বেশ কিছু প্রবন্ধও নতুন করে সম্পাদনা ও বিন্যাসের মাধ্যমে এই বইয়ে যুক্ত করেছেন।

নতুন বইটিতেও উল্লেখযোগ্য অংশজুড়ে তিনি অনুসন্ধান করেছেন লেখালেখি, চিত্রকলা ও আলোকচিত্রের পারস্পরিক সম্পর্কের দিকটি। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখিয়েছেন, কীভাবে দৃশ্যমান শিল্প তাঁর সাহিত্যিক কল্পনাকে প্রভাবিত করেছে।

‘Kelimeler ve Resimler – Seçme Hatıralar, Yazılar ve Bir Hikâye’ (শব্দ ও চিত্র: নির্বাচিত স্মৃতি, রচনা ও একটি গল্প)

বইটিতে সাংস্কৃতিক ও সাহিত্যিক পরিমণ্ডলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে পামুকের স্মৃতিচারণও রয়েছে। বিখ্যাত আলোকচিত্রী আরা গুলের, ইতালীয় ঔপন্যাসিক উমবের্তো একো, মার্কিন লেখক পল অস্টার ও জার্মান শিল্পী আনসেল্ম কিফারের সঙ্গে তাঁর পরিচয়, বন্ধুত্ব ও আলাপচারিতার নানা দিক তিনি বইতে তুলে ধরেছেন।

বইটি উৎসর্গ করা হয়েছে পামুকের বহুল আলোচিত উপন্যাস ‘দ্য মিউজিয়াম অব ইনোসেন্স’ ও তার ভিত্তিতে প্রতিষ্ঠিত ইস্তাম্বুলের ‘মিউজিয়াম অব ইনোসেন্স’-কে। সাহিত্যিক কল্পনা থেকে একটি বাস্তব জাদুঘর নির্মাণের দীর্ঘ ভাবনা ও প্রকল্পটির সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন।

এছাড়া বইটিতে প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে পামুকের ব্যক্তিগত আর্কাইভে সংরক্ষিত বহু আলোকচিত্র ও চিত্রকর্ম। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সময় থেকে শুরু করে কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের স্মৃতিও রয়েছে।





Source link

🔴 LIVE