ঢাকাThursday , 4 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

মদের আসরে বসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

uttorbongo bd
May 18, 2026 8:55 am
Link Copied!


বগুড়ায় মদপানের পর এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) রাতে মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সোমবার (১৮ মে) সকালে সদর থানায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন। সে মামলায় আসামিদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসামিরা হলো- বগুড়া মহানগরীর ফুলবাড়ি দক্ষিণ হাজীপাড়ার রায়হানের ছেলে কাওসার (১৯), ফুলবাড়ি দক্ষিণপাড়ার মৃত হাতেম আলী পাইকারের ছেলে বাঁধন পাইকার (১৯) ও উত্তর কাটনারপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে রকি (১৯)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে আসামিদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। ওই তরুণী রবিবার রাত ৮টার দিকে মহানগরীর পুলিশ প্লাজার ৭ম লেভেলে ‘লাক জোন’ নামক দোকানে যান। সেখানে আগে থেকেই কাওসার, বাঁধন, সাদিক ও অপর একজন ছিল। তারা সবাই মদপানের পরিকল্পনা করেন। পরে একটি হোটেল থেকে মদ সংগ্রহ করে। এরপর রাত সোয়া ১০টার দিকে মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন শ্মশান ঘাট রাস্তার পাশে নির্মাণাধীন বাড়িতে যায়। সেখানে রনি তাদের সঙ্গে যোগ
দেয়।

মদপানের এক পর্যায়ে অভিযুক্তরা তরুণীকে ধর্ষণ করেন। পরে অভিযুক্ত বাঁধন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় শিববাটির বিগবাজার এলাকায় পৌঁছায়। তখন ভুক্তভোগী চিৎকার দিয়ে পথচারীদের সহযোগিতা চান। এ সময় বাঁধন পালিয়ে যায়। স্থানীদের দেওয়া খবর পেয়ে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ এসে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করেন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ওই তরুণী সোমবার সকালে পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য তরুণীকে হাসপাতালে পাঠানো হয়েছে।





Source link