ঢাকাThursday , 4 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

uttorbongo bd
May 18, 2026 8:59 am
Link Copied!


যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে চিকিৎসা গ্রহণ শেষে তিনি আজ সকালে ঢাকায় পৌঁছান।

বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার (১৮ মে) সকালে দেশে ফেরেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসার জন্য তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় হৃদযন্ত্রে একটি ব্লক ধরা পড়ে।

পরবর্তীতে ১২ মে জরুরি ভিত্তিতে তার এনজিওপ্লাস্টি করা হয় এবং সফলভাবে একটি স্টেন্ট (রিং) স্থাপন করেন চিকিৎসকরা।

চিকিৎসা সম্পন্ন করে বর্তমানে তিনি দেশে ফিরেছেন বলে জানানো হয়েছে।

 





Source link