ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এআই দিয়ে দিতেন ‘বিলাসী’ স্ট্যাটাস, ধনী ভেবে পরিচিতরাই করলেন বাড়ি চুরি


July 8, 2026 6:35 pm
Link Copied!


হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নিজেকে বিত্তশালী জাহির করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিলাসবহুল জীবনযাপনের ভিডিও পোস্ট করতেন ভারতের নাগপুরের বাসিন্দা সমীর ইয়াচালওয়ার। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের সেই নকল বিলাসিতাই তার জীবনে বড় ধরনের বিপর্যয় ডেকে এনেছে। সমীরকে সত্যিই বিপুল অর্থ ও সম্পদের মালিক ভেবে তারই এক পরিচিত ব্যক্তি বাড়িতে হানা দিয়ে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

পুলিশ জানায়, সমীর নিজের প্রকৃত আর্থিক অবস্থা আড়াল করে এআই প্রযুক্তির সাহায্যে তৈরি বেশ কিছু জমকালো ভিডিও হোয়াটসঅ্যাপে শেয়ার করতেন। একটি ব্যবসায়িক সফরে সমীরের সঙ্গে পরিচয় হওয়া শ্রেয়াস বোরকর নামের এক ব্যক্তি সেই ভিডিওগুলো দেখে বিশ্বাস করেন যে সমীরের বাড়িতে প্রচুর টাকা ও স্বর্ণালঙ্কার আছে। এরপর শ্রেয়াস তার এক সহযোগীকে নিয়ে সমীরের বাড়িতে চুরির পরিকল্পনা করেন।

সমীরের অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সকালে তিনি কাজে যান এবং সন্ধ্যায় ফিরে দেখেন তার বাড়ির সদর দরজা খোলা। ভেতরে গিয়ে তিনি জানতে পারেন, তার স্ত্রী ও সন্তানরা যখন ঘুমিয়ে ছিলেন, সেই সুযোগে ৪ লাখ ৫০ হাজার রুপি মূল্যের গহনা এবং ৪ লাখ রুপি নগদ টাকা চুরি হয়ে গেছে। চুরির ঘটনার তদন্ত চলাকালীন চোরেরা হোয়াটসঅ্যাপে কল করে সমীরের কাছে আরও ৪০ লাখ রুপি মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তার পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়।

তদন্ত নেমে পুলিশ সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে বাড়ি থেকে একটি ব্যাগ বাইরে ছুড়ে ফেলতে দেখে এবং পালিয়ে যাওয়ার গাড়ির নম্বর শনাক্ত করে। পরে জানা যায়, চোরেরা সমীরের গতিবিধির ওপর নজর রাখতে তার মোটরসাইকেলের ভেতর সাইলেন্ট মোডে একটি মোবাইল ফোন লুকিয়ে রেখেছিল। সেই ডিভাইসের মাধ্যমে সমীর কখন বাড়ির বাইরে যান তা ট্র্যাক করে নিখুঁতভাবে চুরির ঘটনাটি ঘটানো হয়। এই ঘটনায় পুলিশ মূল পরিকল্পনাকারী শ্রেয়াসসহ দুজনকে গ্রেফতার করেছে এবং তদন্ত জারি রেখেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html