ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে এলাকাবাসীর পিটুনি, উদ্ধার করে হাসপাতালে পাঠালো পুলিশ

UttorbongoBD
June 7, 2026 4:50 pm
Link Copied!


কুষ্টিয়া শহরে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আসাদুল (৩২) নামে এক যুবককে এলাকাবাসীর পিটুনির পর উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত আসাদুল ও ভুক্তভোগী শিশু দুজনই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার (৭ জুন) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আসাদুল পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের ফজলু সরদারের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে স্থানীয় একটি স্কুলের ভেতরে শিশুটিকে নিয়ে যায় আসাদুল। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আসাদুলকে হাতেনাতে ধরে ফেলে এবং মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয়কে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

​কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, ‘শিশুটিকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে।’

​এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, ‘ঘটনার খবর পেয়েই উভয়কে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html