ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার কাছে হারলেও বিশ্বকাপ সাফল্যের পুরস্কার পেলেন মিসর কোচ 


July 9, 2026 7:10 pm
Link Copied!


বিশ্বকাপে মিসরের প্রশংসনীয় পারফরম্যান্সের পর জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসানের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে দেশটির ফুটবল ফেডারেশন (ইএফএ)। স্থানীয় গণমাধ্যমের খবর, নতুন চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত হতে পারে।

বুধবার এক বিবৃতিতে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) জানায়, ফেডারেশনের সভাপতি হানি আবু রিদার নেতৃত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসান এবং পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তি নবায়নের অনুমোদন দেওয়া হয়েছে।

৫৯ বছর বয়সী হোসাম হাসান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিসরের দায়িত্ব নেন। তার অধীনেই ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসে সেমিফাইনালে ওঠে মিসর। এর আগে জানিয়েছিলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই জাতীয় দলের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

তার কোচিংয়েই এবারের বিশ্বকাপে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পায় মিসর। গ্রুপ ‘জি’-তে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারায় তারা। 

এরপর শেষ ৩২-এর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বেও জয় তুলে নেয়। তবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html