ঢাকাSaturday , 11 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এক হাজারের বেশি পদে নিয়োগ, আবেদন ২৫ জুলাই পর্যন্ত


July 11, 2026 10:05 am
Link Copied!


এক হাজারের বেশি পদের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন। সংস্থাটি মোট ১১০৪টি পদে জনবল নিয়োগ দেবে। আবেদনের শেষ তারিখ ২৫ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: জোনাল ম্যানেজার
পদসংখ্যা: এই পদে চার জন নেবে জাগরণী চক্র ফাউন্ডেশন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতকোত্তর। এছাড়া ঋণ কর্মসূচিতে ২ বছর জোনাল ম্যানেজার বা সমপদে (কমপক্ষে ১৫টি শাখা পরিচালনা করার অভিজ্ঞতা) দায়িত্ব পালনসহ ঋণ কর্মসূচিতে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন–ভাতা: সংস্থাটি জোনাল ম্যানেজার পদে বেতন দেবে ৭৪,৩২৪ টাকা।

বয়সসীমা: অনূর্ধ্ব ৪৮ বছর।

২. পদের নাম: শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: জাগরণী চক্র ফাউন্ডেশন শাখা ব্যবস্থাপক পদে ১০০ জনকে নিয়োগ দেবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। ঋণ কার্যক্রমের কাজে কমপক্ষে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যার মধ্যে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত এনজিও এর ঋণ কার্যক্রমের শাখা পরিচালনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন–ভাতা: শিক্ষানবিশকালীন (৬ মাস) বেতন ৪০,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে ৫০,০৭০ টাকা।
বয়সসীমা: অনূর্ধ্ব ৪০ বছর।

৩. পদের নাম: শাখা হিসাবরক্ষক
পদসংখ্যা: ১০০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: হিসাববিজ্ঞান বা ব্যবস্থাপনা অথবা ফাইন্যান্সে স্নাতকোত্তর। হিসাবরক্ষকের কাজে এনজিওতে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোয় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবে।
বেতন–ভাতা: শিক্ষানবিশকালীন (৬ মাস) বেতন ৩০,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে ৩৭,৩৭০ টাকা।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।

৪. পদের নাম: অফিসার
পদসংখ্যা: ৮০০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমান পাস। ঋণ কার্যক্রমের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার মানসিকতাসহ মাঠপর্যায়ে বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মানসিকতা থাকতে হবে।
বেতন–ভাতা: শিক্ষানবিশকালীন (৬ মাস) বেতন ২৭,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে ৩৩,৫৭৫ টাকা।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।

৫. পদের নাম: পিয়ন কাম গার্ড (চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: ১০০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকারদেবে সংস্থাটি।
বেতন–ভাতা: ১৫,০০০ টাকা।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর।

আবেদনের নিয়ম
নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের ওপর পদের নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, ৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০

আবেদন ফি
১ থেকে ৩ নম্বর পদ: ৩০০ টাকা।
৪ ও ৫ নং পদে আবেদন ফি প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ
২৫ জুলাই ২০২৬





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html