ঢাকাSunday , 12 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যানবাহনের গতি নিয়ন্ত্রণ করলে সড়ক নিরাপদ হবে: ডিএনসিসি প্রশাসক

UttorbongoBD
July 11, 2026 10:05 pm
Link Copied!


যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হলে পথচারীদের জন্য সড়ক অনেকাংশে নিরাপদ হয়ে উঠবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার (১১ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের (ডব্লিউআরআই) উদ্যোগে ডিএনসিসি মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে প্রশাসক এ কথা বলেন। এ সময় তিনি সড়ক নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, পরিকল্পিত সড়ক ডিজাইনের মাধ্যমে পথচারীদের নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করা, সিগনাল ও জেব্রা ক্রসিংয়ের পূর্বে রেইজড ক্রসিং (সড়ক থেকে উচুঁ করে ফুটপাথ সমান্তরাল পারাপার) ও গতিরোধক স্থাপনের মাধ্যমে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তাসহ শহরের সমন্বিত উন্নয়নে প্রধানমন্ত্রী খুবই ইতিবাচক। সড়ক নিরাপত্তায় ডিএনসিসি ও ব্লমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) আওতায় ঢাকায় চলমান কার্যক্রম প্রধানমন্ত্রীকে অবগত করা হবে।

‘বিআইজিআরএস বাংলাদেশ সমন্বয়কারী ও সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস)’ আওতায় দিনব্যাপী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম।

প্রশিক্ষণে ডিএনসিসির অর্ধশতাধিক প্রকৌশলী অংশ নেন। এছাড়া বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা অংশ নেন। এ সময় ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মামুনুর রহমান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) উপ-পরিচালক সুবীর কুমার সরকার, ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল) নাঈম রায়হান খান, বিআইজিআরএস’র এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর গোলাম রহমান ও সার্ভিলেন্স কোঅর্ডিনেটর ডা. তানভীর ইবনে আলী উপস্থিত ছিলেন।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html