ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আজও সকাল থেকে রাজধানীতে বৃষ্টি

UttorbongoBD
July 13, 2026 10:00 am
Link Copied!


বাংলা পঞ্জিকায় আষাঢ়ের আজ ২৯ তারিখ। মাঝামাঝি সময়ে এসে বর্ষা তার প্রকৃত রূপ যেন মেলে ধরেছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। আজ সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা।

শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে গতকাল রবিবার ঢাকার অধিকাংশ এলাকাই ছিল পানির নিচে। তবে রবিবার বিকেল থেকে ভোর পর্যন্ত খুব একটা বৃষ্টি দেখা যায়নি। এতে করে বিভিন্ন সড়ক ও অলিগলির পানি অনেকটাই নেমে গেছে। তবে সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় আবারও জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতরও আজ দমকা হাওয়াসহ হালকা, মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html