ঢাকাMonday , 13 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাস, সর্বোচ্চ আয় করা বায়োপিক ‘মাইকেল’


July 13, 2026 10:35 am
Link Copied!


পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির পর ছবিটির আয় ছাড়িয়েছে এক বিলিয়ন ডলার। এর মাধ্যমে এটি এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ আয় করা বায়োপিকের স্বীকৃতি পেয়েছে।

হলিউডভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী ‘মাইকেল’ এখন পর্যন্ত আয় করেছে প্রায় ১ বিলিয়ন ডলার। এই আয়ের মধ্য দিয়ে ছবিটি পেছনে ফেলেছে সংগীতশিল্পী ফ্রেডি মার্কার জীবনভিত্তিক ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ এবং পরমাণু বিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমারের জীবন নিয়ে নির্মিত ‘ওপেনহাইমার’-কে।

এর আগে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ বিশ্বজুড়ে প্রায় ৯০০ মিলিয়ন ডলারের বেশি আয় করে সংগীতশিল্পীর জীবনভিত্তিক বায়োপিকের ক্ষেত্রে বড় রেকর্ড গড়েছিল। পরে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ প্রায় ৯৭৭ মিলিয়ন ডলার আয় করে বায়োপিকের আয়ের তালিকায় শীর্ষে উঠে আসে। এবার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করল ‘মাইকেল’।

ছবিটি পরিচালনা করেছেন অ্যান্টোয়ান ফুকুয়া। মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাতিজা জাফার জ্যাকসন। চলচ্চিত্রটিতে মাইকেল জ্যাকসনের সংগীতজীবন, খ্যাতির উত্থান এবং ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে।

মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ‘মাইকেল’। বিশেষ করে মাইকেল জ্যাকসনের জনপ্রিয় গান, নাচ ও মঞ্চ পরিবেশনার পুনর্নির্মাণ ছবিটির প্রতি দর্শকদের আকর্ষণ বাড়িয়েছে।

বক্স অফিস সাফল্যের মাধ্যমে শুধু বায়োপিকের ইতিহাসেই নয়, সংগীতশিল্পীকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের ক্ষেত্রেও নতুন মানদণ্ড তৈরি করল ‘মাইকেল’।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html