ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টি কবে শেষ হবে?

UttorbongoBD
July 13, 2026 7:45 pm
Link Copied!


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাত পুরো জুলাই মাসজুড়েই অব্যাহত থাকতে পারে। তবে কখনও বৃষ্টির পরিমাণ বেশি, আবার কখনও তুলনামূলক কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। 

সোমবার (১৩ জুলাই) আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এসব তথ্য জানান।  

মঙ্গলবার ও বুধবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবারও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে। 

তিনি জানান, ৫ জুলাই থেকে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিনে বৃষ্টিপাত বেড়েছে। যদিও নিম্নচাপের প্রভাব কমেছে, বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এখনও সক্রিয় থাকায় পুরো মাসজুড়েই বৃষ্টির ধারা বজায় থাকতে পারে।   

এই আবহাওয়াবিদ জানান, ৫ জুলাই থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে এবং আজকেও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। ঢাকায় গত ২৭ ঘন্টায় অর্থাৎ গতকাল সকাল থেকে আজকে সকাল ৯টা পর্যন্ত ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাতের ফলে ঢাকা মহানগরের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং আমরা আগামী ২৪ ঘন্টার জন্য বিশেষ করে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বাড়ি থেকে অতিভারী বর্ষণ হতে পারে। তবে এই ভারী বর্ষণের ফলে ঢাকা মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।  

তিনি আরও জানান, এই বৃষ্টিপাতের তীব্রতা আজকে থেকে ১৫ জুলাই কম থাকবে। ১৬ তারিখ থেকে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে পুনরায় বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। সাধারণত এই ধরনের ভারী বৃষ্টিপাত শুরু হলে এক থেকে তিন দিন তার স্থায়িত্ব থাকে। মাঝেমধ্যে তার ব্যতয় ঘটে। এবারও অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবারই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বিষয়টা এইরকম না।  বৃষ্টিপাত বাংলাদেশে জুলাই মাসের আগের অনেক আমাদের রেকর্ড রয়েছে। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html