ঢাকাWednesday , 15 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ক্ষুদে শিক্ষার্থীদের আবদার পূরণ করলেন প্রধানমন্ত্রী


July 15, 2026 3:20 pm
Link Copied!


প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান এবং ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়ে তাদের নানা আবদার পূরণ করেন তিনি।

অনুষ্ঠানে অংশ নিতে দেশের ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির স্টল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে ঘিরে ধরে তারা। এ সময় অনেকেই তার সঙ্গে ছবি তোলা এবং গাছের চারা রোপণের অনুরোধ জানায়।

একটি স্টলে কয়েকজন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার আবদার করলে তিনি বলেন, ‘কোনও অসুবিধা নেই।’ এরপর তিনি নিজেই স্টলের ভেতরে গিয়ে শিশুদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন।

আরেকটি স্টলে শিক্ষার্থীরা একটি টবে গাছের চারা রোপণ করে দেওয়ার অনুরোধ জানায়। তারা জানায়, সেই গাছটি তারা স্কুল প্রাঙ্গণে স্মৃতিচিহ্ন হিসেবে লাগাবে। প্রধানমন্ত্রী তাদের অনুরোধে সাড়া দিয়ে নিজ হাতে টবে গাছের চারা রোপণ করেন।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই একটি করে গাছ লাগাবে। গাছের পরিচর্যা করবে। ঠিক আছে?’ জবাবে শিক্ষার্থীরা সমস্বরে বলে, ‘জি স্যার।’

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html