ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ 


July 15, 2026 4:50 pm
Link Copied!


জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টি মিশনে নেমেছে বাংলাদেশ। সেখানে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছে সফরকারীরা। শুরুতে স্বাগতিক জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। 

দুই বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ ও মেহেদী হাসানকে নিয়ে খেলছে বাংলাদেশ। জায়গা পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

বাংলাদেশ একাদশ: তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাডান্ডে, টাডিওয়ানাশে মারুমানি, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, মিল্টন শুম্বা।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html