ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার কুসংস্কার নিয়ে টুখেল, ‘আমি হলে একই কাজ করতাম’


July 15, 2026 6:15 pm
Link Copied!


বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে পুরোনো এক ‘সৌভাগ্যের প্রতীকের’ ওপর ভরসা রাখছে আর্জেন্টিনা। ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সির বদলে লিওনেল মেসিরা পরবেন গাঢ় নীল অ্যাওয়ে জার্সি। যে জার্সিতে জড়িয়ে আছে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কিছু অবিস্মরণীয় স্মৃতি।

বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় আটলান্টায় অনুষ্ঠিতব্য সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়নরা সেই গাঢ় নীল জার্সিতেই মাঠে নামবে।

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও এই গাঢ় নীল জার্সি পরেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেই ডিয়েগো ম্যারাডোনা বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল এবং পরে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে পরিচিত ‘গোল অব দ্য সেঞ্চুরি’ উপহার দিয়েছিলেন। ২-১ ব্যবধানে জিতে সেবার সেমিফাইনালে উঠেছিল আলবিসেলেস্তেরা।

এর ১২ বছর পর, ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপেও ইংল্যান্ডের বিপক্ষে একই গাঢ় নীল জার্সি পরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। রোমাঞ্চকর ২-২ ড্রয়ের পর টাইব্রেকারে ইংলিশদের বিদায় করে দিয়েছিল তারা।

আর্জেন্টিনার এই বিশ্বাস বা কুসংস্কারকে অস্বাভাবিক মনে করছেন না ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল। বরং সুযোগ পেলে তিনিও একই সিদ্ধান্ত নিতেন বলে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে টুখেল বলেছেন, ‘এটার সঙ্গে যদি কোনও কুসংস্কার বা সৌভাগ্যের বিষয় জড়িয়ে থাকে, তাহলে আমিও একই কাজ করতাম। এ জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। তবে এর আগে বিষয়টি আমার জানা ছিল না।’

জার্মান এই কোচ স্বীকার করেছেন, পেশাদার ফুটবলের সর্বোচ্চ পর্যায়েও কুসংস্কার বা ব্যক্তিগত বিশ্বাস অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাসতে হাসতেই তিনি বলেন, ‘আমারও দৈনিক রুটিন নিয়ে কিছু কুসংস্কার আছে। তবে সেগুলো আপনাদের বলবো না। কারণ আরেকটা কুসংস্কার হলো, এসব বলে ফেললে আর কাজ করে না।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html