ঢাকাWednesday , 15 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৮ দিন পর পর্যটকদের জন্য সাজেক খুলে দিলো প্রশাসন, চলাচলে সতর্কতা 


July 15, 2026 6:50 pm
Link Copied!


রাঙামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় সাজেক ভ্যালিতেও পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে করে নিয়েছে জেলা প্রশাসন। এর মধ্য দিয়ে আট দিন পর খুলে দেওয়া হলো সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র।

বুধবার (১৫ জুলাই) বিকালে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাঠানো জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। এর আগে ৭ জুলাই একই সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সাজেকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারির কথা জানিয়েছিল জেলা প্রশাসন। 

​রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ জুলাই গণবিজ্ঞপ্তিতে জারিকৃত নির্দেশনা পরিবর্তনক্রমে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উটজেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো। তবে চলতি মৌসুমে জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের সময়ে জারিকৃত নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হলো।

সাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মণ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলা প্রশাসন সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় আমরা জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই। নোটিশ পাওয়ার পরপরই আমরা আমাদের ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে দিয়েছি সবাইকে। আশা করছি, দ্রুত হোটেল-রিসোর্টের কক্ষ বুকিং শুরু হবে। তবে গত আট দিন বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে, আশা করছি তা কাটিয়ে উঠতে পারবো আমরা। দেশের সব ভ্রমণপিপাসুদের প্রতি আহ্বান জানাই, আপনারা আসুন, এই বর্ষায় মেঘের রাজ্য সাজেকের সৌন্দর্য উপভোগ করুন।’

গত ৭ জুলাই রাঙামাটিতে অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ভূমিধস ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। একইসঙ্গে পাহাড়ি ঢল ও সড়কধসের কারণে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে বিঘ্নিত হয়। ঝুঁকি বিবেচনা করে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে প্রশাসন। এরই মধ্যে ভারী বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেক পর্যটনকেন্দ্রে আটকা পড়েন ৫৬১ জন পর্যটক। সেনাবাহিনী ও জেলা প্রশাসনের সহায়তায় পরে সাজেক ছেড়েছেন তারা। বর্তমানে সাজেকে তেমন কোনও পর্যটক নেই।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html